সোমালিয়া ওয়েব নিউজ: রাজ্যে ভোটার তালিকা সংশোধনকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হলো। তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে যে, বিজেপি সংগঠিতভাবে বিপুল সংখ্যক ফর্ম-৬ জমা দিয়ে ভুয়ো ভোটার অন্তর্ভুক্তির চেষ্টা করছে। এই অভিযোগে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আনুষ্ঠানিকভাবে গতকাল আপত্তিপত্র জমা দিয়েছে।
তৃণমূলের দাবি, অন্যান্য রাজ্য থেকে ভোটার এনে বেআইনিভাবে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা চলছে, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। অভিযোগপত্রে বলা হয়েছে, বিপুল সংখ্যক ফর্ম-৬ আবেদন একসঙ্গে জমা পড়ছে এবং তার অনেকটাই সরাসরি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে জমা হয়েছে।
দলটি আরও উল্লেখ করেছে, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ফর্ম-৬ এর মাধ্যমে নতুন করে গণহারে নাম অন্তর্ভুক্তির সুযোগ নেই। সুপ্রিম কোর্ট নির্ধারিত বিধি অনুযায়ী, এর জন্য আলাদা আপিল প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়া এড়িয়ে ফর্ম-৬ ব্যবহার করা আইনের লঙ্ঘন বলেই দাবি তৃণমূলের।
এছাড়াও, রাজ্যের স্বরাষ্ট্র দফতরের একটি মেমোর উল্লেখ করে প্রশ্ন তোলা হয়েছে—কোন আইনি ভিত্তিতে এই বিপুল সংখ্যক আবেদন গ্রহণ বা প্রক্রিয়াকরণ করা হচ্ছে। তৃণমূলের অভিযোগ, এটি একটি পরিকল্পিত প্রচেষ্টা, যার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা চলছে।
চিঠিতে যে দাবি জানানো হয়েছে—
- গত ২৪ ঘণ্টার সিসিটিভি ফুটেজ প্রকাশ
- ফর্ম-৬ আবেদন সংখ্যা ও তার আইনি ভিত্তি জানানো
- বেআইনি আবেদন বাতিল
- কার নির্দেশে এসব জমা পড়ছে তার তদন্ত
তৃণমূল কংগ্রেস বক্তব্য, যদি নির্বাচন কমিশন এই বিষয়ে দ্রুত পদক্ষেপ না নেয়, তবে তা গণতান্ত্রিক ব্যবস্থার ওপর তা আস্থা নষ্ট করবে।
এই ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। তবে বিজেপির পক্ষ থেকে এখনো পর্যন্ত এই অভিযোগের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


![]()

More Stories
১৩ বছর পর রাইটার্স বিল্ডিংয়ে ফিরছে সচিবালয়, জোরকদমে পরিকাঠামো তৈরির কাজ
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ