ফর্ম-৬ জমা ঘিরে বিতর্কে মুখ্য নির্বাচনী আধিকারিকের স্পষ্ট বার্তা, নিয়ম মেনেই চলছে প্রক্রিয়া

সোমালিয়া ওয়েব নিউজঃ ফর্ম-৬ জমা দেওয়াকে কেন্দ্র করে ওঠা অভিযোগ ও বিতর্কের প্রেক্ষিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর তাদের অবস্থান স্পষ্ট করেছে, সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, সরকারি অফিসে যে কোনও ব্যক্তি ইচ্ছামতো সংখ্যায় নথি জমা দিতে পারেন এবং এর উপর কোনও বিধিনিষেধ নেই, তিনি আরও জানান যে ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়া এখন সারা বছরই চালু থাকে, আগে নির্দিষ্ট সময়সীমা থাকলেও সংশোধিত নিয়ম অনুযায়ী এখন যে কোনও দিন আবেদন করা সম্ভব, তবে নির্বাচনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে—মনোনয়ন জমার শেষ দিনের ১০ দিন আগে পর্যন্ত যে ফর্ম জমা পড়ে এবং নিষ্পত্তি হয়, শুধুমাত্র সেগুলিই সংশ্লিষ্ট নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়, এর পরে জমা পড়া ফর্ম গ্রহণ করা হলেও তা বর্তমান নির্বাচনে কার্যকর হয় না এবং ভবিষ্যতের জন্য বিবেচিত হয়, প্রথম দফার জন্য এই সময়সীমা ২৭ মার্চ এবং দ্বিতীয় দফার জন্য ৩০ মার্চ পর্যন্ত নির্ধারিত হয়েছে বলে জানানো হয়েছে, পাশাপাশি মুখ্য নির্বাচনী আধিকারিক স্পষ্ট করেছেন যে তাঁদের দফতরে এমন কোনও সফটওয়্যার বা ক্ষমতা নেই যার মাধ্যমে সরাসরি কোনও ভোটারের নাম তালিকায় যুক্ত বা বাদ দেওয়া যায়, এই সমস্ত প্রক্রিয়া নির্দিষ্ট নিয়ম মেনে জেলা নির্বাচন আধিকারিক (ডিইও) এবং নির্বাচনী নিবন্ধন আধিকারিক (ইআরও)-দের মাধ্যমে সম্পন্ন হয়, দফতরের বক্তব্য অনুযায়ী কোনও অভিযোগ বা নথি এলে তা সংশ্লিষ্ট ডিইও-র কাছে পাঠানো হয় এবং আইন অনুযায়ী তদন্ত ও সিদ্ধান্ত নেওয়া হয়, সিইও দফতরের ভূমিকা মূলত তদারকি, নির্দেশনা ও নিয়ন্ত্রণে সীমাবদ্ধ, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্য নির্বাচনী আধিকারিক আরও জানান, সম্প্রতি হুগলি ও হাওড়া থেকে কিছু ব্যক্তি দফতরে এসে ফর্ম জমা দেওয়ার চেষ্টা করেছেন বলে যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Loading