সোমালিয়া ওয়েব নিউজঃ কেন্দ্র সরকার পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় আটটি রাজ্যকে ২ হাজার ৪৬১ কোটি টাকারও বেশি অনুদান প্রদান করেছে, স্থানীয় ও গ্রাম স্তরের প্রশাসনিক পরিকাঠামো ও পরিষেবা উন্নয়নের লক্ষ্যে এই অর্থ বরাদ্দ করা হয়েছে বলে পঞ্চায়েতি রাজ মন্ত্রক জানিয়েছে, প্রাপ্ত তথ্য অনুযায়ী মধ্যপ্রদেশকে ৯৪৫ কোটি টাকারও বেশি অর্থ দেওয়া হয়েছে, গুজরাট পেয়েছে ৭৬৪ কোটি টাকারও বেশি, ছত্তিশগড়কে দেওয়া হয়েছে প্রায় ৩৮৭ কোটি টাকা, পাঞ্জাবের জন্য বরাদ্দ হয়েছে ৩৩২ কোটি টাকারও বেশি, ওড়িশা পেয়েছে ৩৫ কোটি টাকারও বেশি, হিমাচল প্রদেশকে দেওয়া হয়েছে প্রায় ১৪ কোটি টাকা, সিকিম পেয়েছে ১০ কোটি টাকারও বেশি এবং ত্রিপুরাকে প্রদান করা হয়েছে ৬৮ লক্ষ টাকারও বেশি, কেন্দ্রের এই আর্থিক সহায়তায় গ্রামীণ প্রশাসনের দক্ষতা বৃদ্ধি ও স্থানীয় উন্নয়নমূলক প্রকল্পের গতি ত্বরান্বিত হবে বলে মনে করা হচ্ছে।

![]()

More Stories
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী
দু’হাজার টাকা পর্যন্ত UPI ও RuPay লেনদেনে কোনও চার্জ নয়