ভারতীয় নৌবাহিনীতে যুক্ত ‘আইএনএস তারাগিরি’, সামুদ্রিক শক্তিতে নতুন মাইলফলক

সোমালিয়া ওয়েব নিউজঃ বিশাখাপত্তনমে আজ আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হলো স্টেলথ ফ্রিগেট
INS Taragiri, এই অনুষ্ঠানে উপস্থিত থেকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

নতুন এই যুদ্ধজাহাজটি Project 17A শ্রেণীর চতুর্থ ফ্রিগেট, যা অত্যাধুনিক প্রযুক্তি ও স্টেলথ ক্ষমতাসম্পন্ন। এর অন্তর্ভুক্তির ফলে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধক্ষমতা ও নজরদারি সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ২০৪৭ সালের মধ্যে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে ওঠার লক্ষ্যে ভারত সামুদ্রিক শক্তির ক্ষেত্রেও ক্রমশ স্বনির্ভর হয়ে উঠছে। তিনি উল্লেখ করেন, দেশের উপকূলরেখা ১১ হাজার কিলোমিটারেরও বেশি বিস্তৃত, ফলে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলা অত্যন্ত জরুরি।

এই নতুন সংযোজনের মাধ্যমে ভারতীয় নৌবাহিনী আধুনিকীকরণের পথে আরও একধাপ এগোল এবং ভবিষ্যতে সমুদ্রসীমা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালন করতে পারবে বলে প্রতিরক্ষা মহল মনে করছে।

Loading