সোমালিয়া ওয়েব নিউজঃ বিজ্ঞানভিত্তিক বিষয়গুলিকে আরও সহজ ও আকর্ষণীয় করে তুলতে অনলাইন কর্মশালা ধাঁচের একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংসদ সভাপতি পার্থ কর্মকার জানান, ‘বুটস্ট্র্যাপ’ নামের এই কর্মসূচিতে পড়ুয়ারা সরাসরি অংশগ্রহণ করে বিশেষজ্ঞ শিক্ষকদের সঙ্গে আলোচনা করার সুযোগ পাবেন। পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, গণিত, পরিসংখ্যান (স্ট্যাটিস্টিক্স) এবং কম্পিউটার সায়েন্স—এই সব গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করেই গড়ে তোলা হয়েছে কর্মশালার কাঠামো।
সংসদের মতে, উচ্চ মাধ্যমিক স্তরে অনেক পড়ুয়ার মধ্যেই বিজ্ঞান ও গণিত নিয়ে এক ধরনের ভীতি কাজ করে। সেই ভীতি দূর করে বিষয়গুলিকে সহজ ভাষায় ও বাস্তব উদাহরণের মাধ্যমে তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য। শিক্ষকরা প্রাঞ্জল উপস্থাপনার মাধ্যমে জটিল ধারণাগুলিকে সহজ করে বোঝাবেন, যাতে পড়ুয়াদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ে এবং তারা বিজ্ঞানের প্রতি আরও আগ্রহী হয়ে ওঠে।
শিক্ষামহলের মতে, এই ধরনের ইন্টারঅ্যাকটিভ কর্মশালা পড়ুয়াদের কৌতূহল বাড়ানোর পাশাপাশি উচ্চশিক্ষায় বিজ্ঞানচর্চার পথও আরও প্রসারিত করবে।

![]()

More Stories
১৩ বছর পর রাইটার্স বিল্ডিংয়ে ফিরছে সচিবালয়, জোরকদমে পরিকাঠামো তৈরির কাজ
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ