ভোটের আগে ভাঙল জোট, একাই লড়বে AIMIM

সোমালিয়া ওয়েব নিউজঃ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড় রাজনৈতিক সমীকরণ বদল পশ্চিমবঙ্গে। All India Majlis-e-Ittehadul Muslimeen (AIMIM) তাদের জোটসঙ্গী হুমায়ুন কবীরের ‘আম জনতা উন্নয়ন পার্টি’র সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।

দল সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি হুমায়ুন কবীরের একটি বিতর্কিত ভিডিও প্রকাশ্যে আসার পর স্বচ্ছতা ও নীতিগত অবস্থানকে সামনে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। AIMIM-এর তরফে জানানো হয়েছে, তারা কোনোভাবেই বিতর্কিত পরিস্থিতির সঙ্গে নিজেদের যুক্ত রাখতে চায় না।

দলের ভেরিফায়েড এক্স (টুইটার) হ্যান্ডেলে প্রকাশিত বিবৃতিতে AIMIM জানিয়েছে, পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায়ের আর্থ-সামাজিক অবস্থা অত্যন্ত শোচনীয়। দীর্ঘদিন ধরে তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলি ক্ষমতায় থাকলেও এই সম্প্রদায়ের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ তোলা হয়েছে।

AIMIM প্রধান Asaduddin Owaisi-এর নেতৃত্বে দলটি এবার রাজ্যে একাই নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজনৈতিক মহলের মতে, এই সিদ্ধান্ত আসন্ন নির্বাচনে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

Loading