সোমালিয়া ওয়েব নিউজঃ রেশন দুর্নীতি মামলার তদন্তে জোরদার পদক্ষেপ নিল ইডি। আজ সকালে কলকাতা সহ রাজ্যের অন্তত ১২টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় এই সংস্থা।
ইডি সূত্রে খবর, ব্যবসায়ী বসন্ত কুমার শরাফ-এর লর্ড সিন্হা রোডের বাসভবন ছাড়াও মিন্টো পার্ক এবং পোদ্দার কোর্টে অবস্থিত তাঁর একাধিক অফিসে তল্লাশি চালানো হচ্ছে। মোট ছ’টি অফিসে চলছে এই অভিযান। গুরুত্বপূর্ণ নথি ও আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
শুধু কলকাতাতেই সীমাবদ্ধ নয় এই তল্লাশি। উত্তর ২৪ পরগণার বনগাঁ র জয়পুর ও আমলাপাড়া এলাকা এবং হাবড়া সহ একাধিক জায়গায় হানা দিয়েছে ইডি। পাশাপাশি, মুর্শিদাবাদ জেলার সাগরদিঘিতেও তল্লাশি চলছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রেশন বণ্টন ব্যবস্থায় অনিয়ম এবং আর্থিক দুর্নীতির সূত্র খুঁজতেই এই অভিযান চালানো হচ্ছে। তদন্তকারীরা বিভিন্ন নথি, ইলেকট্রনিক ডিভাইস ও লেনদেনের তথ্য সংগ্রহ করছেন।
এই তল্লাশি অভিযানের পর তদন্ত কোন দিকে এগোয়, সে দিকেই এখন নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।

![]()

More Stories
১৩ বছর পর রাইটার্স বিল্ডিংয়ে ফিরছে সচিবালয়, জোরকদমে পরিকাঠামো তৈরির কাজ
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ