সোমালিয়া ওয়েব নিউজঃ আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব হোমিওপ্যাথি দিবস। হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির প্রবর্তক স্যামুয়েল হ্যানিম্যান-এর ২৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর ১০ই এপ্রিল এই দিনটি পালন করা হয়।
এ বছরের মূল ভাবনা— “সুস্থায়ী স্বাস্থ্যের জন্য হোমিওপ্যাথি”। এই উপলক্ষে আয়ুষ মন্ত্রক নতুন দিল্লিতে দু’দিনব্যাপী এক আলোচনা সভার আয়োজন করেছে। এতে দেশের শীর্ষস্থানীয় নীতিনির্ধারক, গবেষক এবং চিকিৎসকরা অংশ নিচ্ছেন।
১৭৫৫ সালের ১০ই এপ্রিল জার্মানির মিসেন শহরে জন্মগ্রহণ করেন হ্যানিম্যান। দরিদ্র পরিবারে জন্ম হলেও অদম্য অধ্যবসায় ও জ্ঞানপিপাসার মাধ্যমে তিনি চিকিৎসা বিজ্ঞানে নতুন দিশা দেখান। বহু ভাষায় পারদর্শী হ্যানিম্যান চিকিৎসাশাস্ত্রে গবেষণার মাধ্যমে ১৭৯৬ সালে “সদৃশে সদৃশ নিরাময়” নীতির ভিত্তিতে হোমিওপ্যাথির সূচনা করেন।
তাঁর বিখ্যাত গ্রন্থ Organon of Medicine-এ হোমিওপ্যাথির মূলনীতি ব্যাখ্যা করা হয়েছে। নানা বাধা, সমালোচনা ও আর্থিক সংকট সত্ত্বেও তিনি তাঁর গবেষণা চালিয়ে যান এবং শেষ পর্যন্ত বিশ্বজুড়ে এই চিকিৎসা পদ্ধতির প্রসার ঘটান।
১৮৪৩ সালে তাঁর মৃত্যু হলেও মানবকল্যাণে তাঁর অবদান আজও সমান প্রাসঙ্গিক। হোমিওপ্যাথি বর্তমানে বিকল্প চিকিৎসা পদ্ধতি হিসেবে বিশ্বজুড়ে গুরুত্ব পাচ্ছে এবং সুস্থায়ী স্বাস্থ্যব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

![]()

More Stories
এবার তরুণ প্রজন্মের মুখোমুখি আরএসএস প্রধান মোহন ভাগবত, IIMUN-এর মঞ্চে বড় বার্তা দেওয়ার সম্ভাবনা
জরুরি চিকিৎসায় নতুন উদ্যোগ, আসছে দুই-চাকার রোড অ্যাম্বুল্যান্স
লোকসভায় কর সংশোধনী বিল পেশ, অনুমোদন পেল অ্যাপ্রোপ্রিয়েশন বিল; রাজ্যসভায় পাস জন্ম-মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল