সোমালিয়া ওয়েব নিউজঃ ঝাড়খন্ডের হাজারিবাগ জেলার পিপারওয়ার–কেরেদারি সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চারজন মাওবাদী নিহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে সাব-জোনাল কমান্ডার সহদেব মাহাতো, যার মাথার দাম ১৫ লক্ষ টাকা ধার্য ছিল বলে জানা গেছে।
নিরাপত্তা বাহিনীর সূত্রে খবর, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানের সময় মাওবাদীদের সঙ্গে বাহিনীর মুখোমুখি সংঘর্ষ বাঁধে, যার জেরে এই মৃত্যু ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
এলাকাজুড়ে এখনও তল্লাশি অভিযান চলছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

![]()

More Stories
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী