সোমালিয়া ওয়েব নিউজঃ ভারতের ইতিহাসে এক উজ্জ্বল নাম ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ১৮৮৮ সালের ৫ সেপ্টেম্বর তামিলনাড়ুর তিরুত্তানিতে জন্মগ্রহণ করেন তিনি। একজন প্রখ্যাত দার্শনিক, শিক্ষাবিদ ও রাষ্ট্রনায়ক হিসেবে তিনি দেশ-বিদেশে সমানভাবে সম্মানিত ছিলেন।
তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়, মাদ্রাজ বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়–এর মতো প্রতিষ্ঠানে অধ্যাপনা করে ভারতীয় দর্শনকে বিশ্বদরবারে তুলে ধরেন। তাঁর রচিত গ্রন্থগুলির মধ্যে “Indian Philosophy” এবং “The Hindu View of Life” বিশেষভাবে উল্লেখযোগ্য।
স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি (১৯৫২–১৯৬২) এবং দ্বিতীয় রাষ্ট্রপতি (১৯৬২–১৯৬৭) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তাঁর জন্মদিন ৫ সেপ্টেম্বর আজও ভারতে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়, যা শিক্ষার প্রতি তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি।
আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণণ সমাজমাধ্যমে এক বার্তায় বলেন, “ডক্টর রাধাকৃষ্ণন ছিলেন একজন বিশিষ্ট দার্শনিক, প্রাজ্ঞ রাজনীতিবিদ এবং দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষক। জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়াই ছিল তাঁর জীবনের মূল লক্ষ্য।”
১৯৭৫ সালের ১৭ এপ্রিল তিনি পরলোকগমন করেন। তবে তাঁর দর্শন, চিন্তাভাবনা ও শিক্ষা আজও প্রাসঙ্গিক এবং আগামী প্রজন্মকে পথ দেখিয়ে চলেছে।

![]()

More Stories
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী