সোমালিয়া ওয়েব নিউজঃ প্রথম দফার বিধানসভা ভোট ঘিরে নিরাপত্তা ব্যবস্থায় জোরদার প্রস্তুতি নিয়েছে ভারতের নির্বাচন কমিশন। যেকোনো অশান্তির ঘটনা দ্রুত মোকাবিলার জন্য গঠন করা হয়েছে বিপুল সংখ্যক কুইক রেসপন্স টিম (QRT)।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রথম দফার ১৫২টি বিধানসভা কেন্দ্র জুড়ে মোট ২,১৯৩টি কুইক রেসপন্স টিম মোতায়েন করা হচ্ছে। বিশেষ করে অশান্তি প্রবণ ও সীমান্তবর্তী জেলাগুলিতে এই টিম মোতায়েনের ক্ষেত্রে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, মুর্শিদাবাদ পুলিশ জেলাতেই সর্বাধিক ২১৯টি কুইক রেসপন্স টিম রাখা হয়েছে। এর পরেই রয়েছে পূর্ব মেদিনীপুর, যেখানে মোতায়েন হচ্ছে ২৫৩টি টিম। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর-এ থাকছে ২৪৮টি টিম।
নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণ ও স্বচ্ছ রাখার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

![]()

More Stories
আর্থিক দুর্নীতি মামলায় আইপ্যাক ডিরেক্টার ঋষিরাজ সিংকে ইডির তলব, আগেই গ্রেপ্তার প্রতিষ্ঠাতা বিনেশ চান্ডেল
বাগবাজারে গৌড়ীয় মিশনে শুরু শ্রীকৃষ্ণের ২১ দিনের চন্দন যাত্রা উৎসব
অর্থপাচার মামলায় তৎপর ইডি, আজ সকাল থেকে কলকাতা-র একাধিক জায়গায় চলছে তল্লাশি অভিযান