হরমুজ প্রণালীতে উত্তেজনা: ইরানি পণ্যবাহী জাহাজ আটক মার্কিন নৌবাহিনীর

সোমালিয়া ওয়েব নিউজঃ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায় ইরানের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজকে বলপূর্বক আটক করেছে মার্কিন নৌবাহিনী।

ট্রাম্প জানান, ওমান উপসাগরে টহলরত একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার জাহাজটি প্রথমে জাহাজটিকে থামার জন্য সতর্ক করে। কিন্তু নির্দেশ অমান্য করায় কঠোর পদক্ষেপ নেওয়া হয়। তাঁর দাবি, জাহাজটির ইঞ্জিন রুমে বিস্ফোরণ ঘটিয়ে সেটিকে থামানো হয় এবং পরে ‘তুসকা’ নামের জাহাজটি মার্কিন নৌসেনাদের হেফাজতে নেওয়া হয়।

উল্লেখ্য, সম্প্রতি ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ জারি হওয়ার পর এটিই প্রথম এমন ঘটনা বলে জানা গেছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত ইরান-এর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালী অঞ্চলে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Loading