সোমালিয়া ওয়েব নিউজঃ আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম দফাকে ঘিরে রাজ্যে প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। আগামীকাল ২৩ এপ্রিল ১৬টি জেলায় মোট ১৫২টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোট পরিচালনার জন্য মোট ৪৪ হাজার ৩৭৬টি ভোটগ্রহণ কেন্দ্র তৈরি করা হয়েছে, যার মধ্যে ২ হাজার ৯৫৮টি অক্সিলিয়ারি কেন্দ্র। শহরাঞ্চলে রয়েছে ৫ হাজার ৪৮৭টি এবং গ্রামাঞ্চলে ৩৫ হাজার ৯৩১টি কেন্দ্র। উল্লেখযোগ্যভাবে, ৫ হাজার ৬৪৪টি কেন্দ্র সম্পূর্ণ মহিলা পরিচালিত এবং ২০৭টি মডেল বুথ রাখা হয়েছে। পাশাপাশি, বালুরঘাট ও আসানসোল উত্তরে একটি করে মোট ২টি PwD পরিচালিত বুথ থাকবে। সবকটি কেন্দ্রে ১০০ শতাংশ ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে।
প্রথম দফার নির্বাচনে মোট ১,৪৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ১৬৭ জন মহিলা। প্রার্থীর সংখ্যার নিরিখে কোচবিহার দক্ষিণ, করণদিঘি ও ইটাহার কেন্দ্রে সর্বাধিক ১৫ জন করে প্রার্থী রয়েছেন। অন্যদিকে, সবচেয়ে কম প্রার্থী রয়েছে চন্দ্রকোনা কেন্দ্রে—মাত্র ৫ জন।
ভোটারদের মধ্যে ১০০ বছরের বেশি বয়সী ভোটার রয়েছেন ৪,০২৫ জন। ৮৫ বছরের বেশি বয়সী ভোটারের সংখ্যা ২,০৪,৬১৮ জন এবং PwD ভোটার রয়েছেন ২,৫৩,২৪৪ জন।
ভৌগোলিক আয়তনের বিচারে সবচেয়ে ছোট বিধানসভা কেন্দ্র শিলিগুড়ি (৪১.৯ বর্গ কিমি) এবং সবচেয়ে বড় কেন্দ্র কালিম্পং। অন্যদিকে, ভোটারের সংখ্যার হিসেবে সবচেয়ে ছোট কেন্দ্র মুর্শিদাবাদের সামসেরগঞ্জ (১ লক্ষ ৬১ হাজারের বেশি ভোটার) এবং সবচেয়ে বড় একই জেলার দাসপুর কেন্দ্র (২ লক্ষ ৯৬ হাজারের বেশি ভোটার)।
সব মিলিয়ে, প্রথম দফার ভোটকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

![]()

More Stories
ইডির তলবে সিজিও কমপ্লেক্সে নুসরত জাহান, সঙ্গে যশ দাশগুপ্ত—জিজ্ঞাসাবাদ শুরু
ভয়মুক্ত ভোটে জোর: ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করলেন রাজ্যপাল আর এন রবি
প্রথম দফার ভোটে কড়া নিরাপত্তা: ১৫২ কেন্দ্রে ২,১৯৩ কুইক রেসপন্স টিম মোতায়েন