সোমালিয়া ওয়েব নিউজঃ ভারত-মার্কিন প্রতিরক্ষা সম্পর্ককে আরও মজবুত করতে তাৎপর্যপূর্ণ সফরে রয়েছেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। এই সফরের অংশ হিসেবে তাঁকে হাওয়াইয়ের ফোর্ট শাফতার-এ গার্ড অফ অনার প্রদান করা হয়, যা দুই দেশের সামরিক সম্পর্কের গুরুত্বকে প্রতিফলিত করে।
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র-এর আর্মি প্যাসিফিক সফরে থাকা সেনাপ্রধান দ্বিবেদী, মার্কিন কম্যান্ডিং জেনারেল রোনাল্ড পি ক্লার্ক-এর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা, যৌথ সামরিক মহড়া বৃদ্ধি এবং কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পাশাপাশি, ইন্দো-প্যাসিফিক তথা ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতাবস্থা বজায় রাখার বিষয়েও উভয় পক্ষ মতবিনিময় করেন। এই উচ্চপর্যায়ের আলোচনা ভবিষ্যতে দুই দেশের সামরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলেই মনে করা হচ্ছে।

![]()

More Stories
বসুন্ধরা দিবস: এক পৃথিবী, এক ভবিষ্যৎ—সংরক্ষণেই বাঁচার পথ
পাহেলগাঁওয়ের রক্তাক্ত স্মৃতি: এক বছর পরও অম্লান শোক, আরও দৃঢ় প্রতিশোধের সংকল্প
অক্ষয় তৃতীয়ায় গঙ্গোত্রী-যমুনোত্রী খুলল, শুরু চারধাম যাত্রা