সোমালিয়া ওয়েব নিউজ: দিনের পর দিন ধরে বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চনার অভিযোগ তুলে ব্যাংকে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যেতে হলে গোঘাট থানার পুলিশকে। বুধবার ঘটনাটি ঘটেছে গোঘাট দু’নম্বর ব্লকে কামারপুকুর লাহা বাজারের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। গ্রাহকদের অভিযোগ, প্রায় বছর দেড়েক ধরে এই ব্যাংক থেকে বেশিরভাগ পরিষেবা পাওয়া যাচ্ছে না। ব্যাংকে গেলে পাস বই আপডেট করে দেওয়া হচ্ছে না। সব সময় লিংক নেই অজুহাত দেওয়া হচ্ছে। ফোনেতেও মেসেজ দেওয়া হচ্ছে না। এর ফলে কখন টাকা ঢুকছে বা কত টাকা তোলা হচ্ছে তা কিছু জানতে পারছেন না। তাই এদিন কামারপুকুর অঞ্চলের শতাধিক গ্রাহক ব্যাংকে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখান। লিখিতভাবে তাঁদের অভিযোগ ব্যাংক কর্তৃপক্ষের কাছে তুলে দেন। কামারপুকুরের বাসিন্দা শান্তিনাথ কর জব কার্ডের কাজ করেন। তিনি বলেন, জব কার্ডের কাজ করে আমার ১৪০০ টাকা ব্যাংকে জমা পড়েছে। কিন্তু তা আমি জানতেই পারছিলাম না। এখন সেই টাকা তুলতে গেলে আমাকে বলছে ১০০০ টাকা জমা রাখতে হবে। আমি অত্যন্ত গরিব মানুষ। এতদিন ১০০ টাকা জমা রাখতে হতো। কিন্তু ১৪০০ টাকার মধ্যে ১০০০ টাকা জমা রাখলে আমি কিভাবে সংসার চালাবো। অন্যান্য জব কার্ড কর্মীদেরও একই ধরনের অভিযোগ। প্রসেনজিৎ দাস নামে এক গ্রাহক জানান, তাঁরা এরপর ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে বিষয়গুলো নিয়ে কথা বলেন। তিনি জানিয়েছেন খুব শীঘ্রই সমস্ত সমস্যা মিটে যাবে। আসলে ব্যাংক সংযুক্তিকরণের ফলে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে। এমনকি জব কার্ড কর্মীদের একাউন্টে ১০০ টাকা রেখেই টাকা তোলা যাবে বলেও নাকি ব্যাংক কর্তৃপক্ষ আশ্বস্ত করেছেন।
![]()

More Stories
অত্যাচার, হুমকি পেরিয়ে আজও লড়াই চালিয়ে যাচ্ছি”—আরামবাগে বিজেপির সংখ্যালঘু সেল সভাপতির বক্তব্য
জয়ের নেপথ্যের সংগঠক
১৫ বছর পর গোঘাটের সমবায় সংগঠনের ইউনিয়ন অফিস ফিরে পাচ্ছে সমবায় কর্মচারী সংগঠন