সোমালিয়া ওয়েব নিউজ: নির্বাচনী প্রচারের মূল স্রোতে যখন বড় দলগুলির জোরালো উপস্থিতি, তখন কিছুটা আড়ালেই থেকে নিজেদের লড়াই চালিয়ে যাচ্ছেন ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীরা। সেই প্রেক্ষাপটেই নজরে এল এক ব্যতিক্রমী ছবি—উত্তরপ্রদেশের মায়াবতী-র দল বহুজন সমাজ পার্টি-র দুই প্রার্থী, যারা সম্পর্কে সহোদরা। খানাকুল ও আরামবাগ—দুই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন একই মায়ের দুই মেয়ে। মোট আট বোনের মধ্যে দুইজন এবার সক্রিয়ভাবে নির্বাচনী ময়দানে। আরামবাগ কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন কাজল লতা কুন্ডু। পেশায় ল ক্লার্ক কাজল লতা গত পাঁচ বছর ধরে দলের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি জানান, আগের তুলনায় সংগঠন অনেকটাই শক্তিশালী হয়েছে। যদিও কিছু এলাকায় সরাসরি প্রচার হয়েছে, তবুও মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তাঁদের প্রচার এগিয়েছে।অন্যদিকে, খানাকুল কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তাঁর বোন চায়না খান। তিনি স্পষ্টই জানিয়েছেন, পর্যাপ্ত তহবিলের অভাবে বড় আকারে প্রচার চালানো সম্ভব হচ্ছে না। তবুও নিজেদের সীমাবদ্ধতার মধ্যেই তাঁরা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দুই বোনই আশাবাদী—তাঁদের বিশ্বাস, মানুষের সমর্থনই তাঁদের সবচেয়ে বড় শক্তি। সীমিত সম্পদ ও প্রচারের অভাব সত্ত্বেও তাঁদের এই লড়াই নির্বাচনের বহুমাত্রিক চিত্রকেই সামনে তুলে ধরছে, যেখানে শুধু বড় দলের নয়, ছোট দলের প্রার্থীরাও নিজেদের জায়গা তৈরি করতে সচেষ্ট।



![]()

More Stories
রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল বেঙ্গাই অঘোরকামিনী চন্দ্র প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়ের যাত্রী প্রতীক্ষালয়, সংস্কারের দাবি ছাত্র-ছাত্রী ও স্থানীয়দের
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টার প্রদর্শনের অভিযোগে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে আরামবাগ থানায় লিখিত অভিযোগ
‘বর্তমানে তৃণমূলের অস্তিত্ব নেই, অভিষেকই ভরাডুবির ১০০ শতাংশ দায়ী, বিজেপি যদি ডাকে পা বাড়াতে দ্বিধা করব না’— বিস্ফোরক গোঘাটের বর্ষীয়ান নেতা মনোরঞ্জন পাল