সোমালিয়া ওয়েব নিউজ: আজ শনিবার, ৯ মে ২০২৬। আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। বাংলার রাজনৈতিক ইতিহাসে এই প্রথম বিজেপির কোনও নেতা মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন। কিন্তু তার মধ্যেই নতুন করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।কারণ, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর ফেসবুক পেজে এখনও লেখা রয়েছে— “Honourable Chief Minister, West Bengal।” শপথ গ্রহণের আগের মুহূর্তেও সেই পরিচয় অপরিবর্তিত থাকায় সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই। কেউ কেউ জানতে চাইছেন, মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার পরেও কীভাবে এই পরিচয় বহাল থাকে? তবে কি ফেসবুক প্রোফাইলে ইচ্ছেমতো যেকোনও পরিচয় লিখে রাখা যায়? প্রশাসন কি এ সব দেখেও কোনও পদক্ষেপ করে না? প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে থাকা বায়ো বা পরিচিতি অংশ স্বয়ংক্রিয়ভাবে সরকারি তথ্যের সঙ্গে আপডেট হয় না। অ্যাকাউন্ট পরিচালনাকারী ব্যক্তি বা তাঁর টিম নিজেরাই সেই তথ্য পরিবর্তন করেন। ফলে কোনও নেতা পদ ছাড়ার পরেও কিছু সময় পর্যন্ত পুরনো পরিচয় থেকে যাওয়া অস্বাভাবিক নয়। বিশেষজ্ঞদের আরও বক্তব্য, সোশ্যাল মিডিয়ার ব্যক্তিগত বা রাজনৈতিক পেজে কী লেখা থাকবে, তা সাধারণত প্রশাসন নিয়ন্ত্রণ করে না। যদি সেখানে ভুয়ো তথ্য ছড়ানো, প্রতারণা বা আইনভঙ্গের মতো কোনও বিষয় না থাকে, তাহলে প্রশাসনিক হস্তক্ষেপের প্রশ্নও ওঠে না। তবে রাজনৈতিকভাবে বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। কারণ বাংলার রাজনৈতিক পালাবদলের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পেজে পুরনো পরিচয় বহাল থাকা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা জল্পনা ও বিতর্ক।

![]()

More Stories
ডিজিটাল পরিষেবায় নতুন উদ্যোগ, বনগাঁর বিধায়ক তথা খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়ার ওয়েবসাইট চালু
তারাতলা বিপর্যয়ের পর নির্মাণ শ্রমিকদের পাশে রাজ্য, বিল্ডার্সদের মানবিক উদ্যোগের আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সরকারি ছুটির দিনেও অফিসে ‘স্কেলিটন স্টাফ’ রাখার নির্দেশ, নবান্নের নতুন নির্দেশিকা ঘিরে জোর চর্চা