সোমালিয়া ওয়েব নিউজ: গরমের তীব্রতা বাড়তেই প্রাণীদের সুরক্ষা ও স্বস্তির কথা মাথায় রেখে একাধিক বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চিড়িয়াখানা সূত্রে জানানো হয়েছে, অতিরিক্ত তাপপ্রবাহের কারণে যাতে প্রাণীরা অসুস্থ হয়ে না পড়ে, সেজন্য প্রতিদিনই বিশেষ নজরদারি চালানো হচ্ছে।প্রাণীদের খাঁচা ও আশপাশের পরিবেশ ঠান্ডা রাখতে জলের স্প্রিংকলার ব্যবহার করা হচ্ছে। এছাড়াও খাঁচার ভেতরে সরাসরি সূর্যের আলো আটকাতে বেতের ছাউনি, ধানের খড়ের আচ্ছাদন, ত্রিপল এবং এগ্রো নেট লাগানো হয়েছে। এর ফলে খাঁচার অভ্যন্তরের তাপমাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। চিড়িয়াখানার কিছু পশুশালায় ফ্যান এবং এয়ার কুলারের ব্যবস্থাও করা হয়েছে। বিশেষ করে যেসব প্রাণী অতিরিক্ত গরমে দ্রুত অসুস্থ হয়ে পড়ে, তাদের জন্য বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। ভাল্লুক এবং অন্যান্য মাংসাশী প্রাণীদের শরীর ঠান্ডা রাখতে বরফের চাঁই সরবরাহ শুরু হয়েছে। অনেক ক্ষেত্রে প্রাণীদের খেলাধুলার মধ্য দিয়েও বরফ ব্যবহার করানো হচ্ছে যাতে তারা স্বাভাবিক আচরণ বজায় রাখতে পারে। এছাড়াও প্রাণীদের পানীয় জলের সঙ্গে ওআরএস এবং গ্লুকন-ডি মেশানো হচ্ছে, যাতে শরীরে জলের ঘাটতি না হয় এবং কর্মশক্তি বজায় থাকে। খাদ্যতালিকায় যোগ করা হয়েছে তরমুজ, পেঁপে, শসা সহ বিভিন্ন রসালো ফল। চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, গরমের সময় প্রাণীদের স্বাস্থ্য সুরক্ষায় পশুচিকিৎসক ও কর্মীরা নিয়মিত নজরদারি চালাচ্ছেন। প্রতিটি প্রাণীর আচরণ, খাদ্য গ্রহণ এবং শারীরিক অবস্থার ওপর বিশেষভাবে নজর রাখা হচ্ছে যাতে কোনও রকম সমস্যা দেখা দিলেই দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

![]()

More Stories
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ
ফসল বিমায় ৩২ লক্ষ কৃষক, দেশে দ্বিতীয় বাংলা: বন্যাকবলিত জেলাগুলিতে বিশেষ নজর সরকারের