September 19, 2026

এভারেস্ট থেকে নামার পথে মৃত্যু দুই ভারতীয় পর্বতারোহীর

সোমালিয়া ওয়েব নিউজ: বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করার পর ফেরার পথেই প্রাণ হারালেন দুই ভারতীয় পর্বতারোহী। মৃতদের নাম অরুণ কুমার তিওয়ারি এবং সন্দীপ আরে। নেপালের পর্যটন দফতর সূত্রে জানা গিয়েছে, শৃঙ্গ জয়ের পর নিচে নামার সময় আচমকাই তাঁদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। গাইডরা দ্রুত উদ্ধারকাজ শুরু করলেও শেষ পর্যন্ত তাঁদের বাঁচানো সম্ভব হয়নি। জানা গিয়েছে, দু’জনেই গতকাল সফলভাবে এভারেস্ট শৃঙ্গ জয় করেছিলেন। তবে ফেরার সময় প্রতিকূল আবহাওয়া ও উচ্চতাজনিত শারীরিক সমস্যার কারণে বিপর্যয় ঘটে। নেপাল প্রশাসন জানিয়েছে, চলতি মরশুমে এভারেস্ট অভিযানে এই দু’জনকে নিয়ে মোট চার জন পর্বতারোহীর মৃত্যু হল। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পর্বতারোহণ মহলে।

Loading