সোমালিয়া ওয়েব নিউজ: আগামী ১লা জুন থেকে রাজ্যজুড়ে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু করতে চলেছে রাজ্য সরকার। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে পরিবহণ দপ্তর। নতুন ব্যবস্থার আওতায় মহিলাদের জন্য কিউআর কোড ভিত্তিক স্মার্ট কার্ড চালু করা হবে বলে জানা গিয়েছে।পরিবহণ দপ্তর সূত্রে খবর, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড-সহ মোট ১১ ধরনের পরিচয়পত্রের মধ্যে যে কোনও একটি নথি সংশ্লিষ্ট মহকুমা শাসক (SDO) অথবা বিডিও অফিসে জমা দিলেই এই স্মার্ট কার্ড পাওয়া যাবে। ওই কার্ড দেখিয়েই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা। এই প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে আজ কলকাতার ময়দানে পরিবহণ দপ্তরের তাঁবুতে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহণ দপ্তরের শীর্ষ আধিকারিকরা এবং বিভিন্ন পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টর অভিষেক চৌরাসিয়া।বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দা মহিলারাই এই পরিষেবার সুবিধা পাবেন। রাজ্যের মহিলাদের যাতায়াত খরচ কমানো এবং গণপরিবহণ ব্যবহারে উৎসাহ দিতেই এই উদ্যোগ বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

![]()

More Stories
প্রধানমন্ত্রী ও অমিত শাহের সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক, বাংলার উন্নয়নে কেন্দ্রের পূর্ণ সহযোগিতার আশ্বাস
পশুবলি মামলায় রাজ্যের নির্দেশিকায় হস্তক্ষেপ নয়, জানাল কলকাতা হাইকোর্ট
সরকারি ক্রয়ে স্বচ্ছতা আনতে কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনের নিয়ম কার্যকর