September 19, 2026

অনুপ্রবেশ রুখতে ‘স্মার্ট বর্ডার প্রজেক্ট’, ঘোষণা অমিত শাহের

সোমালিয়া ওয়েব নিউজ: ভারত-বাংলাদেশ ও ভারত-পাকিস্তান সীমান্তকে আরও সুরক্ষিত করতে কেন্দ্র সরকার ‘স্মার্ট বর্ডার প্রজেক্ট’ গ্রহণ করতে চলেছে বলে ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল রাজধানী নয়াদিল্লিতে Border Security Force বা বিএসএফ-এর ইনভেস্টিচার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা হবে। এই প্রকল্প কার্যকর হলে দেশে বেআইনি অনুপ্রবেশের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলেও তিনি দাবি করেন। অমিত শাহ জানান, দীর্ঘ আন্তর্জাতিক সীমান্তে নজরদারি বাড়াতে আধুনিক সেন্সর, স্মার্ট ফেন্সিং এবং প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থার উপর জোর দেওয়া হবে। এর ফলে সীমান্তে নিরাপত্তা বাহিনীর কাজ আরও কার্যকর হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে নতুন সরকার অনুপ্রবেশ রুখতে কেন্দ্রের সঙ্গে একযোগে কাজ করতে সম্মত হয়েছে। এই বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও ইঙ্গিত দেন তিনি।সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশের প্রশ্নে কেন্দ্রের এই নতুন উদ্যোগ রাজনৈতিক ও প্রশাসনিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Loading