সোমালিয়া ওয়েব নিউজঃ সরকারি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন (WBCSSC)-এর নতুন চেয়ারম্যান হিসেবে রাজ্যের বরিষ্ঠ আইএএস আধিকারিক দুষ্মন্ত নারিয়ালা-কে নিয়োগ করা হয়েছে।
সরকারের দাবি, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নিয়োগ কমিশনগুলিকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)-এর আদলে পুনর্গঠন করা হচ্ছে। সেই নীতির অংশ হিসেবেই কমিশনের নেতৃত্বে একজন অভিজ্ঞ প্রশাসনিক আধিকারিককে আনা হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় শূন্যপদে নিয়োগের ঘোষণা করার সময়ই স্পষ্ট করা হয়েছিল যে, নিয়োগ সংক্রান্ত কোনো কমিটি বা কমিশনে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে রাখা হবে না। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।
সরকার আরও জানিয়েছে, ভবিষ্যতে সরকারি চাকরির ক্ষেত্রে মেধা ও যোগ্যতাই হবে একমাত্র মাপকাঠি। অতীতে নিয়োগকে কেন্দ্র করে যে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল, তার পুনরাবৃত্তি রোধে স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সরকারের বক্তব্য, যোগ্য চাকরিপ্রার্থীদের ন্যায্য অধিকার সুরক্ষিত করা, নিয়োগ প্রক্রিয়ার প্রতি জনআস্থা পুনরুদ্ধার করা এবং যুবসমাজের জন্য একটি বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ কর্মসংস্থানের পরিবেশ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
![]()

More Stories
মালদার আশাপুরের বেগুনের জিআই স্বীকৃতি: বাংলার কৃষিতে নতুন গৌরব
আধ্যাত্মিক চেতনার প্রাণপুরুষ স্বামী বিবেকানন্দ: তিরোধান দিবসে শ্রদ্ধার্ঘ্য
আরজি কর কাণ্ড: ভিসেরা নমুনা অদলবদলের অভিযোগে শিয়ালদা আদালতের দ্বারস্থ পরিবার