সোমালিয়া ওয়েব নিউজ: যথাযোগ্য মর্যাদায় আগামীকাল সারা রাজ্যে পালিত হবে শিক্ষাবিদ, প্রখ্যাত রাষ্ট্রনায়ক ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী। এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, স্মরণসভা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জন্মজয়ন্তী উপলক্ষে একাধিক কর্মসূচিতে অংশ নিতে পশ্চিমবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah। তাঁর বিভিন্ন অনুষ্ঠানে যোগদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদনের কর্মসূচি রয়েছে বলে জানা গেছে।
ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শিক্ষা, জাতীয়তাবাদী চিন্তাধারা এবং জনজীবনে তাঁর অবদান স্মরণে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

![]()

More Stories
বীরভূমে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, প্রশাসনিক কাজের অগ্রগতি নিয়ে হবে পর্যালোচনা
তরুণ প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে রাজ্য গঠনে এগিয়ে আসার আহ্বান
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একাধিক অভিযোগ, তদন্তের দাবিতে রাজ্যপালের কাছে ABVP