সোমালিয়া ওয়েব নিউজ: রথযাত্রা উপলক্ষে বড় উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের বিভিন্ন প্রান্তে রথযাত্রার আয়োজনকারী নির্বাচিত কমিটিগুলিকে ৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৩ জুলাই একটি অনুষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্ট কমিটিগুলির হাতে অনুদানের চেক তুলে দেওয়া হবে।
সরকারি সূত্রে জানা গেছে, রথযাত্রা উপলক্ষে ভক্ত ও দর্শনার্থীদের সুবিধার্থে রাজ্যের প্রতিটি জেলায় ‘সেবা শিবির’ স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। এই শিবিরগুলির মাধ্যমে প্রাথমিক চিকিৎসা, পানীয় জল, বিশ্রাম এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবার ব্যবস্থা করা হবে। সেবা শিবির পরিচালনার জন্য প্রতিটি জেলার জন্য ১ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে।
রাজ্য সরকারের মতে, এই উদ্যোগের উদ্দেশ্য শুধু উৎসবের সুষ্ঠু ও নিরাপদ আয়োজন নিশ্চিত করা নয়, একই সঙ্গে বাংলার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ ও বিকশিত করা। সরকারের দাবি, উন্নয়নের পাশাপাশি রাজ্যের ঐতিহ্য ও সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখতেও তারা সমানভাবে অঙ্গীকারবদ্ধ।

![]()

More Stories
বীরভূমে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, প্রশাসনিক কাজের অগ্রগতি নিয়ে হবে পর্যালোচনা
তরুণ প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে রাজ্য গঠনে এগিয়ে আসার আহ্বান
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একাধিক অভিযোগ, তদন্তের দাবিতে রাজ্যপালের কাছে ABVP