সোমালিয়া ওয়েব নিউজ: প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র উপকূলে সমুদ্রস্নানে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। প্রশাসনের নির্দেশ অনুযায়ী, আগামী ১২ জুলাই পর্যন্ত কোনও পর্যটককে সমুদ্রে নামতে দেওয়া হবে না এবং সকলকে সমুদ্র থেকে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, সমুদ্র উত্তাল থাকায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই দিঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর-সহ উপকূলবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ, সিভিল ডিফেন্স ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
অন্যদিকে, প্রতিকূল আবহাওয়ার কারণে মৎস্যজীবীদেরও সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের প্রশাসনের নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে সমুদ্রের ধারে অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে চলতে এবং সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে জেলা পুলিশ।

![]()

More Stories
বীরভূমে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, প্রশাসনিক কাজের অগ্রগতি নিয়ে হবে পর্যালোচনা
তরুণ প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে রাজ্য গঠনে এগিয়ে আসার আহ্বান
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একাধিক অভিযোগ, তদন্তের দাবিতে রাজ্যপালের কাছে ABVP