সোমালিয়া ওয়েব নিউজঃ মালবাজার মহকুমা আদালতে সিভিল জজ (জুনিয়র ডিভিশন) আদালত এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস আদালতের আজ আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বিচারিক পরিকাঠামোকে আরও শক্তিশালী করা এবং বিশেষ করে জনজাতি অধ্যুষিত ও প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের কাছে সহজ, দ্রুত ও কার্যকর ন্যায়বিচার পৌঁছে দেওয়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা উচ্চ আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী, মাননীয় বিচারপতি অমৃতা সিনহা, মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র, মাননীয় বিচারপতি রায় চট্টোপাধ্যায়, মাননীয় বিচারপতি পার্থ সারথি সেন, বিচার বিভাগের অন্যান্য বিশিষ্ট সদস্য এবং আইনজীবী তথা করনদিঘীর বিধায়ক বিরাজ বিশ্বাস।
অনুষ্ঠানে বক্তারা বিচার ব্যবস্থার বিকেন্দ্রীকরণ, বিচারপ্রার্থীদের সুবিধা বৃদ্ধি এবং প্রান্তিক ও আদিবাসী জনগোষ্ঠীর ন্যায়বিচারে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার গুরুত্বের ওপর আলোকপাত করেন। নতুন এই দুই আদালত চালু হওয়ার ফলে মালবাজার মহকুমা ও পার্শ্ববর্তী এলাকার মানুষের বিচারিক পরিষেবা আরও সহজলভ্য হবে বলে আশা প্রকাশ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ নতুন আদালতগুলির কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য শুভেচ্ছা জানান এবং বিচারব্যবস্থাকে আরও জনমুখী ও কার্যকর করে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।


![]()

More Stories
প্রাকৃতিক দুর্যোগের জেরে দিঘা-সহ পূর্ব মেদিনীপুর উপকূলে সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা
পশ্চিমবঙ্গের রাজ্যসভার উপনির্বাচনে তিন প্রার্থীর নাম ঘোষণা, বিজেপিতে যোগ প্রাক্তন তিন সাংসদের
বিজেপিতে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন তিন রাজ্যসভার সাংসদ