সোমালিয়া ওয়েব নিউজ: মাদকমুক্ত ভারত গড়ে তোলার লক্ষ্যে যুবসমাজকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানালেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ড. মনসুখ মান্ডভিয়া। তিনি বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং তরুণ প্রজন্মের নেতৃত্ব ছাড়া মাদকমুক্ত ভারতের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়।
ফরিদাবাদের অমৃতা হাসপাতালে ‘বিকশিত ভারত সংকল্প অভিযান’-এর আওতায় ‘নেশা মুক্ত যুব জাতীয় অভিযান’-এর সূচনা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ড. মান্ডভিয়া জানান, ১০০ সপ্তাহব্যাপী এই কর্মসূচি দেশের প্রতিটি প্রান্তে মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে একটি দেশব্যাপী গণ-আন্দোলন হিসেবে পরিচালিত হবে।
তিনি বলেন, যুবসমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করে সুস্থ, নিরাপদ ও উন্নত ভারত গড়ে তোলাই এই অভিযানের মূল লক্ষ্য। সরকার, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই উদ্যোগ সফল হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

![]()

More Stories
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী
দু’হাজার টাকা পর্যন্ত UPI ও RuPay লেনদেনে কোনও চার্জ নয়