সমালিয়া ওয়েব নিউজ: পুলিশের তৎপরতায় ডাকাতির আগেই ধরা পড়ে গেল ছয় ডাকাত। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে গোঘাট থানার পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের ভাতশালা এলাকায়। ধৃতরা হল মহম্মদ আলি খান, আজিমুল মন্ডল, তফাজুল খান, আবু বক্কার খান, মফিজুল মল্লিক ও মুক্তার মল্লিক। গোপন সূত্রে পুলিশের কাছে খবর যায়, ডাকাতির উদ্দেশ্যে বেশ কিছু দুষ্কৃতী ওই এলাকায় জড়ো হয়েছে। খবর পেয়েই আরামবাগ এসডিপিও অভিষেক মন্ডল ও গোঘাট থানার ওসি অনিল রাজ বিশাল বাহিনী নিয়ে ওই এলাকায় ছুটে যান। সেখান থেকেই ওই ছ’জনকে পাকড়াও করা হয়। তাদের কাছ থেকে বেশকিছু অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে।
![]()

More Stories
সত্যান্বেষী ব্যোমকেশের স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি
বাংলা ভাষার মর্যাদার প্রশ্নে আত্মত্যাগ—রাজেশ ও তাপসের স্মৃতিতে আজও ফিরে আসে দাড়িভিটের সেই দিন
পড়ুয়াদের পুষ্টিকর খাবারে জোর, মিড-ডে মিলের পরিধি বাড়াচ্ছে রাজ্য