সোমালিয়া ওয়েব নিউজ: ধর্ষণ ও প্রতারণার অভিযোগে আরামবাগ মহিলা থানার পুলিশ গ্রেফতার করল খানাকুল থানার এক ভিলেজ পুলিশকে। ধৃত ওই ভিলেজ পুলিশের নাম মন্টু দোলুই। বাড়ি খানাকুলের নন্দনপুর এলাকায়। বৃহস্পতিবার বিকেলে তাঁর বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও তা গোপন করে তিনি অন্য এক বিবাহিত মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করেন। পরে তাঁকে বিয়েও করেন। এমনকি তাঁরা আরামবাগের একটি ভাড়া বাড়িতে তিন বছর ছিলেন। ওই প্রেমিকা-স্ত্রীর অভিযোগ, ভিলেজ পুলিশ নিজের বিয়ের কথা গোপন রেখে তাঁকে বিয়ে করেছিলেন। এছাড়াও তাঁর সঙ্গে বিভিন্ন ভাবে প্রতারণা করেছেন। এ প্রসঙ্গে উল্লেখ্য, ওই মহিলার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। সেই সুযোগে দুজনের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল। যদিও ভিলেজ পুলিশের স্ত্রী এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। তাঁর দাবি, স্বামীকে ফাঁসানো হয়েছে।
![]()

More Stories
সুরে-সুরে ধর্মের ও আধ্যাত্মিকতার মিলবন্ধনের বার্তা, ভাদুরে বিশ্বকর্মা পুজোর মেলায় কাওয়ালির আসর
মুখ্যমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট, গোঘাট থানায় অভিযোগ—যুবক আটক
বাঁশের কঞ্চির ছিপ থেকে আধুনিক চারা,রিল—বদলে গিয়েছে মাছ ধরার সরঞ্জামের দুনিয়া