সোমালিয়া সংবাদ, পুরশুড়া: ডাকাত সন্দেহে তিনজনকে গ্রেফতার করল পুরশুড়া থানার পুলিশ। ধৃতরা হল সুনীল সাঁতরা, বাপ্পা কর ও অষ্ট বেরা। তিনজনেরই বাড়ির পুরশুড়া থানা এলাকাতেই। জানা গেছে, শনিবার গভীর রাতে দিগরুইঘাট এলাকায় ১০-১২ জন দুষ্কৃতী জড়ো হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে ছুটে যায়। তারা পালানোর চেষ্টা করে। কিন্তু ওই তিনজন হতেনাতে ধরা পড়ে যায়। পুলিশি জেরায় তারা জানিয়েছে ডাকাতির উদ্দেশ্যেই তারা নাকি জড়ো হয়েছিল। পুলিশ তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে।
![]()

More Stories
সুরে-সুরে ধর্মের ও আধ্যাত্মিকতার মিলবন্ধনের বার্তা, ভাদুরে বিশ্বকর্মা পুজোর মেলায় কাওয়ালির আসর
মুখ্যমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট, গোঘাট থানায় অভিযোগ—যুবক আটক
বাঁশের কঞ্চির ছিপ থেকে আধুনিক চারা,রিল—বদলে গিয়েছে মাছ ধরার সরঞ্জামের দুনিয়া