সোমালিয়া সংবাদ, কলকাতা: দেগঙ্গা, মাটিয়া, ইংরেজবাজার, বাঁশদ্রোনিতে ধর্ষণ মামলায় আইপিএস দময়ন্তী সেনের নজরদারিতে তদন্ত হবে বলে নির্দেশ কলকাতা হাইকোর্টের। এই নির্দেশ দেওয়াকে খুবই তাৎপর্যপূর্ন ঘটনা বলে মনে করেন বিশেষজ্ঞ মহল। রাজ্যে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা ও চারটি ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি উঠেছে রাজ্যজুড়ে। জানা গিয়েছে, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানায়, বিগত দিনের অভিজ্ঞতা বলছে, দময়ন্তী নিরপেক্ষভাবে তদন্ত করেছেন। তাই তাঁর ওপর তদন্তের জন্য আস্থা রাখে কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত উল্লেখ্য, আইপিএস দময়ন্তী সেন একজন দক্ষ পুলিশ অফিসার। এর আগেও বহু ঘটনার নিরপেক্ষ তদন্ত করেছেন এবং সঠিক রিপোর্ট প্রকাশ করেন। এখন দেখার রাজ্যে ঘটে যাওয়া এই চার জায়গার ধর্ষণ কান্ডে প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইন অনুযায়ী কঠোর সাজা হয় কিনা।
![]()

More Stories
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু’দিনের পশ্চিমবঙ্গ সফর, ৮২০ কোটি টাকার উন্নয়ন প্যাকেজ ঘোষণা
দীঘার জগন্নাথ মন্দিরে দর্শনের সময়সূচিতে পরিবর্তন, বিকেলে এক ঘণ্টা দেরিতে খুলবে মন্দির
আগামী ৩-৪ দিন রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা