September 20, 2026

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা অন্ধপ্রদেশে, মৃত ছয়, আহত বেশ কয়েকজন

সোমালিয়া সংবাদ, অন্ধপ্রদেশ: আবারও ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় বলি ছয়। আহত বেশ কয়েকজন।ঘটনাটি ঘটেছে অন্ধপ্রদেশে শ্রীকাকুলামে।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেশজুড়ে। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে শ্রীকাকুলামে। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো সেই বিষয়ে তদন্ত শুরু করেছে রেল আধিকারিকরা।স্থানীয় সুত্র থেকে জানা গিয়েছে,অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের বটুয়া গ্রামে যান্ত্রিক সমস্যার কারণে দাঁড়িয়ে গিয়েছিল গুয়াহাটিগামী সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেন থেমে যাওয়ায় বেশ কয়েকজন যাত্রী রেললাইনে নেমে দাঁড়িয়েছিলেন। সেই মুহূর্তে উলটো দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসছিল কোনার্ক এক্সপ্রেস। কেউ কেউ সরে যাওয়ার সুযোগ পেলেও বেশ কয়েক জন যাত্রী রেললাইন থেকে সরে যাওয়ার আগেই তাঁদের ধাক্কা মারে কোনার্ক এক্সপ্রেস। সেই ধাক্কায় গুয়াহাটিগামী সুপারফাস্ট এক্সপ্রেসের ছয় যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত হন আরও বেশ কয়েক জন।এই ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি। আহতদের দ্রুত চিকিৎসা করানোর নির্দেশ দেন তিনি।সবমিলিয়ে রেল দুর্ঘটনায় আবারও ছয় জন নিরীহ রেল যাত্রীর মৃত্যুতে হতবাক দেশবাসী।

Loading