সোমালিয়া সংবাদ, হুগলি: অন্যরূপে দেখা গেল হুগলি জেলার তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান উত্তম কুন্ডুকে।
নিজ হাতে গাজন উৎসবে আসা মানুষজনদের পরিবেশন করে খাওয়ালেন।
” জীব সেবাই শিব সেবা” এই আদর্শকে সামনে রেখে নরনারায়ন সেবায় ব্রতী হলেন তিনি।
জানা গিয়েছে, তারকেশ্বর পৌরসভার অন্তরগত বাঁশগেড়ে শ্মাশানে গাজন মেলা উপক্ষল্যে বহু মানুষের সমাগম হয়।
সেখানে তারকেশ্বর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রূপা সরকার তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান উত্তম কুন্ডুকে আমন্ত্রণ জানান।
সেই আমন্ত্রণে সারা দিয়ে এবং এলাকার মানুষকে সেবা করার সুযোগকে হাত ছাড়া না করে উত্তমবাবু সেখানে উপস্থিত হন।
মা শ্মাশান কালীর গাজনে সকলের মঙ্গল কামনার পাশাপাশি নরনারায়ণ সেবায় অংশ নেন তিনি।
এই বিষয়ে গাজন মেলায় আগত স্থানীয় মানুষ জানান, উত্তমবাবু তারকেশ্বরের দাপুটে নেতা ও বর্তমান তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান।
কিন্তু তাঁর মানবসেবা আজকের নয়। আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি।
উনি সারা বছর মানুষের পাশে থেকে কাজ করেন।
অপরদিকে তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান উত্তম কুন্ডু জানান, ভারতবর্ষের অন্যতম শৈব তীর্থক্ষেত্র হল তারকেশ্বর।
পৌরসভার পক্ষ থেকে আগত পুণ্যার্থীদের জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।
পানীয় জল থেকে শুরু করে থাকার ব্যবস্থা, প্রত্যেকদিন সাফাই করা এবং কোনও পুণ্যার্থীর অসুবিধা হলে আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। আমি নরনারায়ন সেবায় অংশ নিয়ে ছিলাম। এটা নতুন কিছু নয়।
বরাবর আমি এই সেবা করে থাকি।
![]()

More Stories
আরামবাগ শহরজুড়ে বেহাল রাস্তা: গর্ত, পাথর উঠে বিপজ্জনক চলাচল—দুর্ঘটনার আশঙ্কা রামকৃষ্ণ সেতুর স্বাস্থ্য নিয়েও উদ্বেগ, মার্চের মধ্যে কাজ শেষের আশ্বাস পিডব্লিউডি-র
আরামবাগে টেরাকোটার প্রাচীন মন্দিরগুলি ধ্বংসের মুখে
খানাকুলের গর্ব প্রদীপ্ত বাগ: ডব্লিউবিসিএস উত্তীর্ণ হয়ে ডিএসপি পদে মনোনীত