সোমালিয়া সংবাদ, ডানকুনি: হুগলি জেলার ডানকুনি পৌরসভায় অবৈধ নির্মানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। জানা গিয়েছে, ডানকুনি পৌরসভার ১৩ নং ওয়ার্ডে অবৈধ নির্মাণ ভেঙে দিল ডানকুনি পৌরসভা। স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ ছিল, অবৈধ নির্মানের জন্য
জল নিকাশির সমস্যা হচ্ছিল। ফলে এলাকার বাসিন্দারা ডানকুনি পৌরসভায় সোচ্চার হয়েছিলেন। এলাকার মানুষের দাবি মেনে এবং জল নিকাশির সুবিধার্থে ডানকুনি পৌরসভা কড়া পদক্ষেপ গ্রহন করে। পৌরসভার পক্ষ থেকে এই অবৈধ নির্মাণের কাজ বন্ধ করার পাশাপাশি অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হয়। উপস্থিত ছিলেন ডানকুনি পৌরসভার উপ পৌরপ্রধান প্রকাশ লাহা সহ ডানকুনি পৌরসভার ইঞ্জিনিয়ারেরা। পৌরসভার এই কাজকে স্বাগত জানান এলাকার বাসিন্দারা। এই বিষয়ে ডানকুনি পৌরসভার উপ পৌরপ্রধান প্রকাশ লাহা জানান, এলাকার নিকাশি ব্যবস্থা সচল রাখার জন্য অবৈধ নির্মান ভাঙ্গা জরুরি ছিল। দীর্ঘদিন ধরেই অভিযোগ আসছিল।খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হয়।
![]()

More Stories
সুরে-সুরে ধর্মের ও আধ্যাত্মিকতার মিলবন্ধনের বার্তা, ভাদুরে বিশ্বকর্মা পুজোর মেলায় কাওয়ালির আসর
মুখ্যমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট, গোঘাট থানায় অভিযোগ—যুবক আটক
বাঁশের কঞ্চির ছিপ থেকে আধুনিক চারা,রিল—বদলে গিয়েছে মাছ ধরার সরঞ্জামের দুনিয়া