সোমালিয়া সংবাদ, শান্তিনিকেতন: বীরভূম আছে বীরভূমেতেই। ক্রাইমের স্বর্গ রাজ্যে পরিনত হয়েছে বীরভূম বলে অভিযোগ । খুন থেকে ধর্ষণ এবং আগুনে পুড়িয়ে মারার ঘটনা উঠে আসছে সংবাদ মাধ্যমের শিরোনামে। বোলপুরে ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার শান্তিনিকেতনে চড়কমেলা থেকে ফেরার পথে আদিবাসী নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল পাঁচজনের বিরুদ্ধে। গুরুতর জখম নির্যাতিতা ভর্তি হাসপাতলে। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী, বোলপুরের এসডিপিও অভিষেক রায় ও শান্তিনিকেতন থানার ওসি দেবাশিস পণ্ডিত।
প্রসঙ্গত উল্লেখ্য দু’দিন আগেই বোলপুরে আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। গ্রেফতার করা হয় চার অভিযুক্তকে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শান্তিনিকেতন থানার আদিত্যপুরে চড়ক মেলা ছিল৷ সেই মেলা থেকে এক নাবালিকাকে অন্ধকার ফাঁকা মাঠে তুলে নিয়ে যায় পাঁচ যুবক। এরপরেই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ৷ নির্যাতিতার পরিবার থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ সমস্ত বিষয় খতিয়ে দেখছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও শুক্রবার দুপুর পর্যন্ত অধরা অভিযুক্তরা। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা।
![]()

More Stories
টুলু মণ্ডলের গ্রেফতারি পরোয়ানা খারিজের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে
উদ্বৃত্ত কয়লা বিক্রিতে ১ হাজার কোটির বেশি আয়ের সম্ভাবনা, NTPC-র সঙ্গে WBPDCL-এর চুক্তি
পশ্চিমবঙ্গের একটি রাজ্যসভা আসনে উপনির্বাচন ১৬ অক্টোবর, ২৯ সেপ্টেম্বর থেকে মনোনয়ন