February 4, 2026

বাঙালী খাবার পান্তা ভাতে মজেছেন বলিউড অভিনেত্রী তথা বিরাট কোহলির ঘরনী অনুষ্কা শর্মা

সোমালিয়া সংবাদ, মুম্বাই: বাঙালীর প্রিয় পান্তা ভাতে মজেছেন বিরাট ঘরোনী অনুষ্কা শর্মা। কিন্তু কেন? এই রহস্য জানতে হলে এই প্রতিবেদনটা মন দিয়ে পড়তেই হবে। ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক তথা ভারতের গর্ব ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয় করতে চলেছেন বিরাট ঘরনী অনুষ্কা শর্মা। তার আগে
মনেপ্রাণে বাঙালি হয়ে উঠছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। নিজের ইনস্টাগ্রামে পান্তাভাতে পেঁয়াজ, কাঁচালঙ্কা ফেলে খাওয়ার ছবি পোস্ট করলেন অনুষ্কা। অভিনেত্রীকে আটপৌরে বাঙালি খাবার খেতে দেখে বেজায় খুশি অনুরাগীরা। প্রচন্ড গরমে বাঙালীর কাছে প্রিয় খাবার হলো পান্তা ভাত।গ্রাম বাংলার মনোরম পরিবেশে মাটির সঙ্গে মিশে থাকা মানুষগুলোর কাছে মা অন্নপূর্ণার দেওয়া পান্তা ভাত যেন অমৃত তথা পরম পাওয়া। একেবারে মাটির কাছ থেকে উঠে আসা ঝুলন গোস্বামী বাংলা তথা ভারতের গর্ব। এই চরিত্রকে বাস্তবে পরিনত করতে আপ্রান চেষ্টা করছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। সবমিলিয়ে ঝুলনের চরিত্রে নিজেকে খাপ খাওয়ানো অনুষ্কার কাছেও বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।

Loading