সোমালিয়া সংবাদ, নিউ দিল্লি: সেনাপ্রধান হিসাবে দায়িত্ব নিতে চলেছে মনোজ পান্ডে। তিনিই প্রথম ইঞ্জিনিয়ার যিনি দেশের সেনাপ্রধান হবেন। দেশের ২৯তম সেনাপ্রধান হিসাবে নিযুক্ত হবেন মনোজ পাণ্ডে। এতদিন মনোজ পাণ্ডে সহকারি সেনাপ্রধান হিসেবে কাজ করছিলেন। এবার জেনারেল মনোজ মুকুন্দ নারবানের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। সূত্রে খবর, চলতি মাসেই অবসর নেবেন জেনারেল মনোজ মুকুন্দ। সেনাপ্রধান হিসেবে তাঁর ২৮ মাসের জার্নি ৩০ এপ্রিলে শেষ হবে। এরপরেই দায়িত্ব বুঝে নেবেন মনোজ পাণ্ডে। প্রতিরক্ষা মন্ত্রক জানায়, সরকার সিদ্ধান্ত নিয়েছে, লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডেকে দেশের নয়া সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হবে।প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৮২ সালে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি থেকে স্নাতক হন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। ১৯৮২ সালে ইঞ্জিনিয়ার পদে নিযুক্ত হন। তিনি জম্মু-কাশ্মীরের পাল্লানওয়াল সেক্টরে অপারেশন পরাক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরে ইস্টার্ন কম্যান্ডের দায়িত্ব সামলেছেন। সামলেছেন আন্দামান নিকোবরের কম্যান্ডার-ইন-চিফের পদও। এখন দেখার দেশের নিরাপত্তা রক্ষায় তিনি কতটা গুরুত্বপূর্ণ ভুমিকা নেন।
![]()

More Stories
এবার তরুণ প্রজন্মের মুখোমুখি আরএসএস প্রধান মোহন ভাগবত, IIMUN-এর মঞ্চে বড় বার্তা দেওয়ার সম্ভাবনা
জরুরি চিকিৎসায় নতুন উদ্যোগ, আসছে দুই-চাকার রোড অ্যাম্বুল্যান্স
লোকসভায় কর সংশোধনী বিল পেশ, অনুমোদন পেল অ্যাপ্রোপ্রিয়েশন বিল; রাজ্যসভায় পাস জন্ম-মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল