সোমালিয়া সংবাদ, আরামবাগ: দিন দিন যেভাবে বায়ু দূষণ ও তাপমাত্রা বাড়ছে তাতে করে অবিলম্বে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। দূষণ কমাতে প্রশাসনের উচিত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। উল্লেখ্য, পর পর চার বছর বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী হিসাবে দিল্লীর নাম উঠে এসেছে। বিশ্বের নানা শহরে বায়ু দূষণের পরিমাপ করে যে সংস্থা, তাদের ‘ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট’ অনুযায়ী বিশ্বের সবচেয়ে দূষিত ৫০টি শহরের মধ্যে ৩৫টিই ভারতের। ভারতের কোনও শহরই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-র বেঁধে দেওয়া বায়ু দূষণের মাপকাঠি (প্রতি কিউবিক মিটারে ৫ মাইক্রোগ্রাম)-র নীচে নেই। তাই আরামবাগ থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরত্বে অবস্থিত কলকাতা শহরেরও বায়ু দূষণ ও তাপমাত্রা বেড়েই চলেছে। তাই আরামবাগ শহরকে দূষণ মুক্ত করতে আগাম পরিকল্পনা গ্রহণ করা উচিত। জানা গিয়েছে, বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী হিসাবে প্রথম দিল্লি। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের ঢাকা। তৃতীয় স্থানে রয়েছে মধ্য আফ্রিকার দেশ চাদ-এর রাজধানী এন’জামেনা। চতুর্থ স্থানে তাজিকিস্তানের রাজধানী দুশানবে। পঞ্চম স্থানে ওমানের রাজধানী মাস্কাট। আসলে অপরিকল্পিত ভাবে শহর গড়ে ওঠা এবং কলকারখানার দূষণ রোধে ব্যবস্থা গ্রহণ না করা, বহু পুরানো যানবাহন চলাচল বন্ধ না করা, গাছের সংখ্যা কমে যাওয়াসহ বিভিন্ন কারনে বায়ু দূষণ ও তাপমাত্রা বাড়ছে। তাই সারা ভারতবর্ষের সাথে সাথে দ্বারকেশ্বর নদের পাড়ে গড়ে ওঠা আরামবাগ শহরে গাছ লাগানো প্রয়োজন। তাহলেই আরামবাগবাসী অনেকটাই সুস্থ জীবন যাপন করতে পারবে।
![]()

More Stories
মায়ের দয়া” থেকে আধুনিক চিকিৎসা: জলবসন্ত নিয়ে কী বলছেন চিকিৎসক ডা. স্বপন সরকার
মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস: সফলভাবে পৃথিবীতে ফিরল নাসার ‘ওরিয়ন’
প্রশান্ত মহাসাগরে ফের ‘সুপার এল নিনো’–র অশনিসঙ্কেত, বিশ্বজুড়ে আবহাওয়ায় বড় পরিবর্তনের আশঙ্কা