September 19, 2026

আবারও বলিউড বাদশা শাহরুখ খান ও কাজলকে নিয়ে উন্মাদনা নেট দুনিয়ায়

সোমালিয়া ওয়েব নিউজ: বলিউড বাদশা শাহরুখ খান ও সুপারস্টার অভিনেত্রী কাজলকে এক সঙ্গে জুটি বেঁধে বড় পর্দায় দেখা যাবে। এই খবর জানাজানি হতেই নেট দুনিয়ায় অনুরাগীদের উন্মাদনা। জানা গিয়েছে, করন জোহরের ছবি ‘রকি আউর রানি কি প্রেম কহানি’, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আলিয়া ভট্ট এবং রণবীর সিংহ।
সেখানে শাহরুখ আর কাজলের বিশেষ উপস্থিতিও থাকছে। আসলে ভক্ত-অনুরাগীদের আনন্দ দিতে এটুকু করতেই পারেন করন জোহর। শোনা যাচ্ছে, একটা কোনও গানের দৃশ্যে বা নাটকীয় দৃশ্যের মাঝখানে হঠাৎ দেখা দেবেন শাহরুখ-কাজল। তবে যা ব্যস্ততা, ‘দিল ওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র নায়ক তাঁর ‘সিমরান’এর সঙ্গে কতটুকু সময় শ্যুট করতে পারবেন, তা সন্দেহ। কথা আছে, মোটে এক দিনেই মুম্বইয়ে শ্যুটিং সারবেন কিং খান। তবে তাতেই যে দর্শকদের মাতিয়ে দেবেন তিনি, সে নিয়ে নিশ্চিত জনপ্রিয় সঞ্চালক করনও। অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর পরে ‘রকি আউর রানি প্রেম কহানি’তে ফের পরিচালকের ভূমিকায় করন। ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ফেলেছেন তিনি, সকলের সঙ্গেই সম্পর্ক ভাল। ইতিমধ্যে নতুন ছবি নিয়েও যথেষ্ট উন্মাদনা তৈরি হয়েছে। এই ছবিতে শুধু শাহরুখ-কাজল নন; শাবানা আজমি, জয়া বচ্চন এবং ধর্মেন্দ্রও বিশেষ বিশেষ ভূমিকায় রয়েছেন। সব দিক থেকেই এ ছবি যে নতুন কিছু আনতে চলেছে, তেমনটাই বিশ্বাস অনুরাগীদের। বিয়ের পর আলিয়াও দুর্দান্ত অভিনয় করেছেন বলে দাবি পরিচালকের। অপরদিকে রনবীর সিংয়ের দক্ষ অভিনয় যেন অন্যমাত্রা নিয়ে আসবে। সবকিছুকে ছাপিয়ে বাদশা শাহরুখ খান ও কাজলের উপস্থিতি অনুরাগীদের কৌতুহল বাড়িয়েছে।

Loading