February 5, 2026

রেলপুলিশের চেষ্টায় প্রাণে বাঁচলেন দুই মহিলা যাত্রী

সোমালিয়া সংবাদ, হুগলি: চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্ল্যাটফর্মের মাঝে পড়ে যাচ্ছিলেন দুই মহিলা যাত্রী। কোনরকমে দরজার হাতল ধরে ঝুলতে থাকেন তাঁরা। আরপিএফের চেষ্টায় জীবন বাঁচল দুই মহিলার যাত্রীর। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার ব্যান্ডেল রেলস্টেশনে। পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি হয়েছে সিসিটিভিতে। জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও ভোরে ব্যান্ডেল স্টেশন থেকে হাওড়া লোকাল ট্রেনটি ছাড়ে। হঠাৎই দুই মহিলা যাত্রী ছুটে এসে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন। তখন চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নিজেদেরকে সামলাতে না পেরে দরজার হাতল ধরে ঝুলতে থাকতে দেখা যায় দুই মহিলা যাত্রীকে। এই পরিস্থিতি নজরে আসার পর ছুটে আসেন আরপিএফ কর্মী। চলন্ত ট্রেন ছুটছে সেই সময় কোনরকমে দুই মহিলাকে টেনে আনার চেষ্টা করেন প্ল্যাটফর্মের দিকে। দুই মহিলার প্রাণ বাঁচাতে গিয়ে দুই যাত্রীকে নিয়ে প্ল্যাটফর্মে ছিটকে পড়েন আরপিএফ। এরপর পুরো ঘটনাটা নজরে আসতেই ট্রেন থামিয়ে দেন গার্ড। তারপরে দুই মহিলা যাত্রীকে ওই অবস্থায় ট্রেনে তুলে দেন আরপিএফ কর্মী। তবে কেউই গুরুতর জখম হননি বলে জানা গেছে।

Loading