সোমালিয়া সংবাদ, নদীয়া: নদীয়ার মায়াপুরে চন্দনযাত্রাকে ঘিরে পুণ্যার্থীদের মধ্যে উন্মাদনা চোখে পড়ার মতো। এদিন বৃষ্টি ও ঝোড়ো হাওয়াকে উপেক্ষা করেই ভক্তরা ভিড় জমিয়েছিলেন। ইস্কন মায়াপুরে চলছে রাধামাধবের চন্দনযাত্রা উৎসব। জানা যায়, পঞ্জিকা মতে, অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে শুরু হয়েছে চন্দন যাত্রা উৎসব। যা চলে টানা ২১ দিন। দূর-দূরান্ত থেকে কয়েক হাজার দেশি ও বিদেশি ভক্তের সমাগম হয়েছে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ রাধামাধবকে যেমন ভোগ দিচ্ছেন, তেমনই বিগ্রহকে কাঁধে তুলে নিয়ে আসছেন প্রভুপাদ সমাধি মন্দিরের পুষ্করিণীতে। সেখানেই নৌকাবিহার করেন রাধামাধব। এই বিষয়ে ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, “গ্রীষ্মের দাবদাহে যখন জনজীবন বিপর্যস্ত ঠিক সেই সময়ে এই চন্দন যাত্রা উৎসব মানুষের জীবনে শান্তি এবং স্বস্তি এনে দেয়। তাই চন্দনযাত্রা উৎসবে সমস্ত ভেদাভেদ ভুলে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষের ভিড়ে মিলন মেলায় পরিণত হয়েছে এই মায়াপুর ইসকন।
![]()

More Stories
১৩ বছর পর রাইটার্স বিল্ডিংয়ে ফিরছে সচিবালয়, জোরকদমে পরিকাঠামো তৈরির কাজ
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ