ডামাডোল পরিস্থিতিতে শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হলেন রনিল বিক্রমাসিংঘে

সোমালিয়া ওয়েব নিউজ: ডামাডোল পরিস্থিতি শ্রীলঙ্কার। এই ডামাডোল পরিস্থিতিতে শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হলেন রনিল বিক্রমাসিংঘে। তাঁর কাছে বড় চ্যালেঞ্জ হল শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। সূত্র থেকে জানা গিয়েছে, ৭৩ বছরের বর্ষীয়ান রাজনীতিবিদ বৃহস্পতিবার শপথ নিলেন। তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করলেন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে। বুধবারই জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় তিনি ঘোষণা করেন, এই সপ্তাহেই নতুন প্রধানমন্ত্রী ও ক্যাবিনেট শপথ নেবে। অবশেষে বৃহস্পতিবারই শপথ নিলেন নতুন প্রধানমন্ত্রী। দীর্ঘ সময় ধরেই বিক্ষোভ চলছিল শ্রীলঙ্কায়। এই পরিস্থিতিতে সোমবার পদত্যাগ করেন মাহিন্দা রাজাপক্ষে। সেই সময় থেকেই প্রশ্ন উঠছিল, এবার প্রধানমন্ত্রী কে হবেন? তখনই ওয়াকিবহাল মহলের ধারণা হয়, বিক্রমাসিংঘে ছাড়া সম্ভবত আর কোনও উপায় নেই। তিনি চারবার দেশের মসনদে বসেছেন। শেষ পর্যন্ত সেই ধারণাই সত্যি হল। নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন মাহিন্দা রাজাপক্ষে। তিনি টুইটারে লিখেছেন, নব নির্বাচিত প্রধানমন্ত্রীকে অভিনন্দন। এই সংকটের সময়ে কাঁধে দায়িত্ব নেওয়ার জন্য আপনাকে অভিনন্দন জানাই। সবমিলিয়ে রণক্ষেত্রে পরিণত হওয়া শ্রীলঙ্কার পরিস্থিতি শোধরাতে মরিয়া প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। এখন দেখার শ্রীলঙ্কার ডামাডোল পরিস্থিতি নিয়ন্ত্রণ কিভাবে সামলান নতুন প্রধানমন্ত্রী, সেইদিকেই তাকিয়ে বিশ্ববাসী।

Loading