February 4, 2026

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে নিয়ে উন্মাদনা নেট দুনিয়ায়

সোমালিয়া সংবাদ, মুম্বাই: মুম্বইয়ে হয়ে গেল কঙ্গনা রানাউত অভিনীত ‘ধাকড়’ ছবির প্রিমিয়ার। হাজির ছিলেন ছবির সমস্ত কলাকুশলীরা। পাওয়ার-প্যাকড অ্যাকশন থ্রিলার নিয়ে হাজির হচ্ছেন বলিউডের ‘ক্যুইন’। বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। হিন্দি, তামিল, তেলুগু ও মালয়লম, এই চার ভাষায় মুক্তি পাচ্ছে ছবিটি। ছবির প্রথম পোস্টারে কঙ্গনাকে কালো পোশাকে বেশ সাহসী দেখাচ্ছে। তাঁর হাতে রয়েছে বন্দুক। থালাইভি’র পর এই ছবির মাধ্যমে দ্বিতীয়বার গোটা ভারতের দর্শকের সামনে নিজেকে উপস্থাপিত করতে চলেছেন তিনি। তবে চরিত্রটি আগের থেকে একেবারেই আলাদা। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। তাঁকে ছাড়া ছবিতে অর্জুন রামপাল, দিব্যা দত্ত এবং শাশ্বত চট্টোপাধ্যায় অভিনয় করেছেন। ছবির পরিচালনা করেছেন রজনীশ ঘাই। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। গাঢ় সবুজ শিমারি ড্রেসে হাজির ছিলেন দিব্যা দত্ত, কালো স্যুটে এলেন অর্জুন রামপাল। তাঁদের নিয়ে নেট দুনিয়া একেবারে তোলপাড় বলা যায়।

Loading