সোমালিয়া সংবাদ, তারকেশ্বর: তারকেশ্বরের সোনার মেয়ে বুল্টিকে সংবর্ধনা দিলেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার যুব সভাপতি পলাশ রায়। সম্প্রতি জাতীয় স্তরের তিনটে ইভেন্টে সোনা জিতে তারকেশ্বর তথা জেলার মুখ উজ্জ্বল করেছেন তারকেশ্বরের প্রতিভাময়ী অ্যাথলেটিক বুল্টি রায়। তাঁর এই সাফল্যে কয়েকদিন আগে তারকেশ্বর ডিগ্রী কলেজ তাঁকে সংবর্ধনা এবং নগদ টাকা দিয়ে সন্মানিত করেন। এবার বুল্টিকে সংবর্ধনা দিতে শুক্রবার তাঁর বাড়িতে হাজির হলেন পলাশবাবু। তিনি এদিন সকালে তারকেশ্বর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে বুল্টির বাড়ীতে আসেন। উপস্থিত ছিলেন তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাউন্সিলর উত্তম ভান্ডারী, তারকেশ্বর টাউন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাউন্সিলর অনুপ পন্ডিত, কাউন্সিলর প্রদীপ সাহা, পূর্ব রামনগর পঞ্চায়েতের উপপ্রধান আশিষ সামন্ত ও বালিগড়ি-১ নম্বর অঞ্চলের নেতৃত্ব ও যুবর সদস্যবৃন্দরা। সভাপতি পলাশ রায় অ্যাথলেটিক বুল্টি রায়কে পুষ্পস্তবক দিয়ে সন্মানিত করেন। পাশাপাশি তাঁর এই বিরাট সাফল্যের জন্য তাঁকে ধন্যবাদ দিয়ে বলেন, আপনি তিনটে ইভেন্টে সোনা জিতে যে সাফল্য এনেছেন তা শুধু তারকেশ্বর নয়, জেলার মুখ উজ্জ্বল করেছেন । আগামী দিনে যাতে আপনার প্রাক্টিসে কোন রকম সমস্যা না হয় সেদিকের সমস্ত ব্যবস্থা করবেন বলে তিনি জানান। এর পাশাপাশি তাঁর চাকরির ব্যাপারে তারকেশ্বর পৌর চেয়ারম্যান সহ ওপর নেতৃত্বকে জানিয়ে তাঁর একটা চাকরি দেয়ার ব্যাপারে আশ্বাস দিয়ে যান তিনি । স্বাভাবিকভাবেই সভাপতির এই আশ্বাসে নতুন দিশার আলো দেখতে শুরু করেছেন অভাবী প্রতিভাময়ী জাতীয় স্তরের সোনাজয়ী বুল্টি রায়।
![]()

More Stories
অদেখা লড়াই থেকে দৃশ্যমান জয়: গোঘাটে বিজেপি মহিলা মোর্চার নীরব সংগ্রামের কাহিনি
সংগ্রাম থেকে জয়: গোঘাটে বিজেপির সাফল্যে কর্মীদের সংযমের বার্তা দিলেন দোলন দাস
পরাজয় ও তৃণমূলের ভরাডুবি নিয়ে বিস্ফোরক মন্তব্য মনোরঞ্জন পালের–” সবাই বিজেপি করুক”