সোমালিয়া সংবাদ, কলকাতা: নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে লন্ডন-সহ বিভিন্ন দেশের সরাসরি বিমান যোগাযোগের কথাও বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বলেছিলেন মু্খ্যমন্ত্রী। সেই জন্য কলকাতা থেকে লন্ডন পযন্ত বিমান চালানো নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক নবান্নে। জানা গিয়েছে, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে শিল্পের জন্য রাজ্যে বিনিয়োগ করতে শিল্পপতিদের আহ্বান করেছিলেন মুখ্যমন্ত্রী। সে সময়ই বিনিয়োগ আনতে গেলে পরিকাঠামো ও যোগাযোগের বিষয়ে জোর দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই তিনি জানিয়েছিলেন, ইউরোপের সঙ্গে কলকাতার সরাসরি যোগাযোগ হলে সেখানকার শিল্পপতিদের আসতে সুবিধা হবে। শুধু লন্ডন কেন, ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশে সরাসরি বিমান পরিষেবার জন্য ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। তা বাস্তবায়িত করতেই এবার আলোচনায় বসল নবান্ন। রাজ্যের মুখ্যসচিব হরিকৃ্ষ্ণ দ্বিবেদী আলোচনায় বসেছিলেন বেশ কয়েকটি উড়ান সংস্থার সঙ্গে। এয়ার ইন্ডিয়া ছাড়াও বেশ কয়েকটি আন্তর্জাতিক উড়ান সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সেই বৈঠকে। এখন দেখার বাংলার মানুষের স্বপ্ন কবে সফল হয়।
![]()

More Stories
প্রাকৃতিক দুর্যোগে আগাম সতর্কতা—‘সেল ব্রডকাস্ট সিস্টেম’ চালু করল ভারত সরকার
গুজরাত পুরনিগমে বিজেপির বড় জয়, উন্নয়ন রাজনীতির বার্তা স্পষ্ট
নীতি আয়োগে বাঙালির উজ্জ্বল উপস্থিতি: অশোক লাহিড়ী ভাইস চেয়ারম্যান, সদস্য পদে গোবর্ধন দাস