সোমালিয়া ওয়েব নিউজ: জাপানে শুরু হয়েছে কোয়াড গোষ্ঠীর বৈঠক। বৈঠকে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্র থেকে জানা গিয়েছে, প্রথম থেকেই ভারত চিনকে কড়া বার্তা দেয়। উদ্বোধনী ভাষণেই চিন বিরোধী সুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্বাধীনতা বজায় রাখতে কোয়াড বা চতুর্দেশীয় জোটে থাকতে বদ্ধপরিকর বলে জানায় ভারত। উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘করোনা মহামারির নিদারুণ প্রকোপ সত্ত্বেও ভ্যাকসিন জোগান দিতে সমন্বয় গড়ে তুলেছি আমরা। শুধু তাই নয়, জলবায়ু পরিবর্তন, বিপর্যয় মোকাবিলা, অর্থনৈতিক সহযোগিতার মতো ক্ষেত্রেও একজোট হয়ে কাজ করেছে কোয়াড। এর ফলে ইন্দো-প্যাসিফিক বা ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, সমৃদ্ধ ও স্থিতাবস্থা বজায় রয়েছে।’ চিনকে স্পষ্ট বার্তা দিয়ে মোদি বলেন, ‘ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্বাধীনতা বজায় রাখায় আমাদের উদ্দেশ্য। কয়েকদিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, কোভিডে মৃতের সংখ্যা চেপে গিয়েছে ভারত। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দরাজ সার্টিফিকেট দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। ভারতই সফলভাবে কোভিড পরিস্থিতি সামলেছে, চিন পারেনি, এমনটাই বললেন বাইডেন।
![]()

More Stories
পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনা, ইরানে নতুন মার্কিন হামলার দাবি
ভিয়েতনামে পর্যটকবাহী নৌকাডুবি: ১৫ ভারতীয়ের মর্মান্তিক মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর
মার্কিন-ইরান শান্তি চুক্তিতে স্বস্তি বিশ্ববাজারে, কমল তেলের দাম