সোমালিয়া ওয়েব নিউজ: দেহ ব্যবসাকে আর পাঁচটা সাধারণ কাজের মতো সাধারণ পেশা হিসাবে স্বীকৃতি দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিল, যৌন পরিষেবা দেওয়াটাও আইনস্বীকৃত পেশা। যাঁরা এই পেশার সঙ্গে যুক্ত তাঁদেরও সম্মানজনক জীবনযাপনের অধিকার আছে। শীর্ষ আদালতের এই নয়া নির্দেশিকায় দেশের প্রায় ৯ লক্ষ যৌনকর্মী উপকৃত হবেন। সূত্র থেকে জানা গিয়েছে, বিচারপতি এল নাগেশ্বর রাও, বিচারপতি বি আর গভই এবং বিচারপতি এএস বোপান্নার ডিভিশন বেঞ্চ যৌনকর্মীদের জন্য বেশ কিছু নির্দেশিকা বেঁধে দিয়েছে। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কোনও যৌনকর্মী কর্মক্ষেত্রে হেনস্থার শিকার হলে, তাঁকে সবরকম আইনি সহায়তা দিতে হবে। কোনও পুলিশি অভিযানের সময় যৌনকর্মীদের পরিচয়ের গোপনীয়তার দিকে নজর রাখতে হবে। যৌনকর্মীদের অধিকারগুলি সম্পর্কে তাঁদের সচেতন করতে হবে। শুধু দেহ ব্যবসাকে পেশা হিসাবে বেছে নেওয়ার জন্য কোনও মহিলাকে তাঁর সন্তানের থেকে আলাদা করা যাবে না। কোনও শিশু পতিতালয়ে থাকছে মানেই তাঁকে পাচার করে আনা হয়েছে এটা ধরে নেওয়া যাবে না। যাঁরা যৌন পরিষেবা দেন বা যৌনকর্মী হিসাবে কাজ করেন তাঁদের কোনওরকম হেনস্থা করা যাবে না বা তাঁদের বিরুদ্ধে কোনওরকম অপরাধমূলক মামলাও দিতে পারবে না পুলিশ। সবমিলিয়ে শীর্ষ আদালতের এই রায়ের পর খুশি যৌনকর্মীরা।
![]()

More Stories
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী