সোমালিয়া সংবাদ, গোঘাট: আলু চাষের জন্য কৃষি বিমার টাকা না পাওয়ায় তীব্র ক্ষোভে ফেটে পড়লেন আলুচাষিরা। তার জেরে সমবায় সমিতিতে বিক্ষোভ এবং রাজ্য সড়কে পথ অবরোধকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো। অবস্থা সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যেতে হল বিশাল পুলিশবাহিনীকে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে গোঘাটের কুমুড়সা গ্রাম পঞ্চায়েতের পাতুলসারায়। জানা গেছে, স্থানীয় হরিহরপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি থেকে পাতুলসারা, হরিহরপুর, বগাজল, বালিবেলা সহ বেশ কয়েকটি গ্রামের কয়েক শো চাষি ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন। তার জন্য তাঁরা কৃষিবিমাও করিয়েছিলেন। কিন্তু প্রাকৃতিক বিপর্যয় হওয়া সত্ত্বেও তাঁরা কোন ক্ষতিপূরণ পাননি। অথচ আশেপাশের অনেক সমবায় সমিতি থেকে ঋণ নেওয়া চাষিরা তাঁদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ পেয়ে গেছেন। এই ঘটনায় তাঁরা ক্ষোভে ফেটে পড়েন। এদিন তাঁরা সমবায় সমিতিতে গিয়ে বিক্ষোভ দেখান। কিন্তু সেখান থেকে তেমন কোন সদুত্তর না পেয়ে তাঁরা আরামবাগ-কামারপুকুর ৭ নম্বর রাজ্য সড়ক অবরোধ করেন। দীর্ঘক্ষণ অবরোধের জেরে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ পৌঁছে তাঁদেরকে বুঝিয়ে অবরোধ তোলেন। গোপাল রায় নামে এক চাষি বলেন, একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে চাষিরা একেবারেই নিঃস্ব হতে বসেছে। তাই তাঁরা বিমা করিয়ে চাষ করছেন। তারপরেও যদি তাঁরা বিমার টাকা না পান তাহলে তাঁদের আত্মহত্যা করা ছাড়া আর কোন উপায় থাকবে না। এ বিষয়ে হরিহরপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ম্যানেজার অশোক কুমার পাল বলেন, আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু এখনও পর্যন্ত কোন উত্তর পাইনি।(১। বিমার টাকার দাবিতে সমবায় সমিতির মধ্যে চলছে চাষিদের বিক্ষোভ।
![]()

More Stories
ফুরফুরা পঞ্চায়েতে জট কাটল, ৫ বিজয়ীকে শংসাপত্র দেওয়ার নির্দেশ হাইকোর্টের
সহযোদ্ধার বিদায়, নিভে গেল এক নীরব শক্তির প্রদীপ—প্রয়াত গোঘাটের মনোরঞ্জন পালের স্ত্রী শোভা পাল
ভুলতে বসা সুরের মানুষ— শেষ গান ‘ওগো বন্ধু বিদায়’ আজও ভাসায় চোখের জল”