সোমালিয়া ওয়েব নিউজ: সংবাদের শিরোনামে বলিউডের ছবি নির্মাতা বনি কাপুর। তিনি মুম্বাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। তাঁর সাইবার প্রতারণার মাধ্যমে এক ব্যক্তি তাঁর ব্যাঙ্কের সমস্ত তথ্য হাতিয়ে নেয়। আর তারপরই তাঁর ব্যাঙ্ক থেকে খোওয়া যায় প্রায় চার লক্ষাধিক টাকা। সূত্র থেকে জানা গিয়েছে, ছবি পরিচালক ও প্রযোজক বনি কপূরের ব্যাঙ্ক থেকে মোটা অঙ্কের টাকা তুলে নেওয়া হয়। সদ্যই তিনি তাঁর ব্যাঙ্ক থেকে টাকা তোলার কথা জানতে পারেন। তারপরই তিনি ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করেন। এরপরই তিনি বুঝতে পারেন যে তিনি সাইবার প্রতারণার শিকার হয়েছেন। প্রতারণার মাধ্যমে তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার ঘটনা জানার পরই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। আম্বোলি পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে। তবে কিভাবে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যায় সেই বিষয়ে পুলিশ পুর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।
![]()

More Stories
প্রাকৃতিক দুর্যোগে আগাম সতর্কতা—‘সেল ব্রডকাস্ট সিস্টেম’ চালু করল ভারত সরকার
গুজরাত পুরনিগমে বিজেপির বড় জয়, উন্নয়ন রাজনীতির বার্তা স্পষ্ট
নীতি আয়োগে বাঙালির উজ্জ্বল উপস্থিতি: অশোক লাহিড়ী ভাইস চেয়ারম্যান, সদস্য পদে গোবর্ধন দাস