সোমালিয়া সংবাদ, বাঁকুড়া: গতবছরের শেষের দিকেই আত্মপ্রকাশ করে বাংলার ডেয়ারি। বরাবরই অন্যের উপর নির্ভরতা কমিয়ে নিজেদের রাজ্যে যে কোনও খাদ্যসামগ্রী উৎপাদনের পক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই মনোভাব শিল্পবিস্তারে সহায়ক। এবার দুগ্ধশিল্পেও তাই নিজস্ব উৎপাদনকেই জোর দিয়েছেন তিনি। মঙ্গলবার বাঁকুড়ার প্রশাসনিক সভায় মমতা জানিয়েছেন, বাংলার ডেয়ারি বাংলার কৃষকদের কাছ থেকেই দুধ কিনছে। ফলে মাদার ডেয়ারি থেকে বাংলার ডেয়ারিতে দুধের দাম কম। এদিন বাঁকুড়ার প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী জেলাশাসক এবং আধিকারিকদের নির্দেশ দেন, এখন বাংলার ডেয়ারিতে দুধ, ঘি, এবং দই, পায়েসের মতো দুগ্ধজাত দ্রব্য বিক্রি হচ্ছে। আগামী দিনে এই দুগ্ধজাত পণ্যের পরিমাণ আরও বাড়াতে হবে। বাংলার ডেয়ারিতে দুগ্ধজাত কেক বিক্রিরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, আমি চাই আগামী দিনে রাজ্যের শহরাঞ্চলের প্রতিটি ওয়ার্ডে বাংলার ডেয়ারির স্টল খোলা হোক। আর গ্রামাঞ্চলে অন্তত প্রতিটি ব্লকে একটি করে স্টল খোলা হোক। সেই সঙ্গে মৎস্য ও পশুপালন বিভাগের সঙ্গে আলোচনা করে মাদার ডেয়ারির স্টলেই যদি মাছ বিক্রির ব্যবস্থা করা যায়, তাহলে মানুষের সুবিধা হবে বলে জানিয়েছেন মমতা।
![]()

More Stories
১৩ বছর পর রাইটার্স বিল্ডিংয়ে ফিরছে সচিবালয়, জোরকদমে পরিকাঠামো তৈরির কাজ
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ